Breaking News

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে মদ–ঔষধসহ জব্দ সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে ৬১ বোতল ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ ভারতীয় ঔষধসহ প্রায় ১০ লাখ ৮৯ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনভর সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) বিভিন্ন বিওপির অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, পদ্মশাখরা, ভোমরা, ঘোনা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির বিশেষ টহল দল সীমান্তের মেইন পিলারসংলগ্ন এলাকা থেকে এসব মদ–ঔষধ উদ্ধার করে। এর মধ্যে কাকডাঙ্গা ও তলুইগাছা বিওপির অভিযানে মোট ৬১ বোতল ভারতীয় পঞ্চমদ জব্দ করা হয়েছে।

অভিযানের বিস্তারিত অনুযায়ী—পদ্মশাখরা বিওপি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ঔষধ,ভোমরা বিওপি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ঔষধ,ঘোনা থেকে ৩৫ হাজার টাকার ঔষধ,কুশখালী থেকে ১ লাখ ৫ হাজার টাকার ঔষধ,তলুইগাছা থেকে ৩৯ হাজার টাকার ২৬ বোতল পঞ্চমদ,
কাকডাঙ্গা থেকে ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকার ৩৫ বোতল মদসহ ঔষধ,মাদরা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ঔষধ,সুলতানপুর থেকে ১৭ হাজার ৫০০ টাকার ঔষধ জব্দ করা হয়।

সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com