Breaking News

কলারোয়ায় ধানের শীষের সমর্থনে সমর্থনে মতবিনিময় সভা

Spread the love

কামরুল হাসান: কলারোয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের সমর্থনে এক মতবিনিময় সভা রোববার রাতে ঝিকরা গ্রামে অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আপনাদের ভালোবাসায় ধানের শীষ আবারও বিজয়ী হবে। দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে বলেন—আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আবারও বিজয়ী হয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পরবো। বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিল মাগফুর রহমান রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সাবেক ওয়ার্ড কাউন্সিলর শেখ জামিল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোশারফ হোসেন, ছাত্রদল নেতা আকিব, সৈকত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com