Breaking News

আশাশুনিতে প্রতিবন্ধী যুবদের যুব শক্তির বিকাশ শীর্ষক প্রশিক্ষণ

Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ম্যাপইনসিবিআর প্রকল্পের আওতাধীন প্রতিবন্ধী যুবদের অংশগ্রহনে দুই দিন ব্যাপী ইতিবাচক যুব উন্নয়নে প্রতিবন্ধী যুবদের অর্থবহ অংশগ্রহনে যুবশক্তির বিকাশ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা অফিসার্স ক্লাব হলরুম এবং আশাশুনি পাথেয় ট্রেনিং সেন্টারে শোভনালী ও বুধহাটা ইউনিয়নের ৩০ জন প্রতিবন্ধী যুব ক্লাবের সদস্যরা অংশগ্রহন করেন।
প্রশিক্ষক হিসেবে পরিবারে বা সমাজে প্রতিবন্ধী শিশু/কিশোর/যুব/নারী/পুরুষদের বাধাগুলো কোথায়, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ সম্পর্কে আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। সহঃ প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করেন, প্রকল্পের সিবিআর অফিসার করবী স্বর্ণকার এবং শেখ ইউসুফ আলী। প্রশিক্ষণ কার্যক্রমের শেষ দিন সকল অংশগ্রহনকারীদেরকে যুব ক্লাবের সদস্য হিসাবে পরিচয় পত্র এবং ব্যাগ প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com