জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ‘জুলাইযোদ্ধাদের’ মারধর, আহত ১০

Spread the love

নিউজ ডেস্ক:
চট্টগ্রামের পাহাড়তলীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ক্রিকেটার সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড প্রদর্শন ও জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে নগরের পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধা দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।

আহতদের মধ্যে তিনজনকে বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন— মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও এনসিপির মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় গণামাধ্যমকে বলেন, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্ট সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড ধারণ এবং ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। খেলা দেখতে যাওয়া সাধারণ দর্শকরাসহ অন্যরা এর প্রতিবাদ করলে ওই সময় ছাত্রলীগের হামলায় অন্তত ১০ জন জুলাইযোদ্ধা আহত হয়েছেন। এর মধ্যে তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

পাহাড়তলী থানার ওসি জসিম উদ্দিন বলেন, স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের নাম–ঠিকানা যাচাই করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

About dainiksatkhira24

Check Also

পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Spread the loveরুকুনুজ্জামান:দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com