Breaking News

চঞ্চল-ফারিণ একসঙ্গে কলকাতায়, চলছে সিনেমার প্রস্তুতি

Spread the love

বিনোদন ডেস্ক:
দেশের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ। বর্তমানে দুজনই আছেন কলকাতায়। পরিচালক ব্রাত্য বসুর ‘শিকড়’ সিনেমার শুটিং করছেন চঞ্চল। অন্যদিকে, ফারিণও রয়েছেন নতুন একটি প্রজেক্টের প্রস্তুতিতে। সম্প্রতি অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে তারা উপস্থিত ছিলেন ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে।

আর সেখানেই জানা গেলো নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরীর একটি সিনেমায় দেখা যাবে তাদেরকে। চলছে আলোচনা ও প্রস্তুতি।

ভারতের সংবাদমাধ্যমের প্রশ্নে দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার কারণ জানতে চাইলে হাসিমুখে চঞ্চল চৌধুরী বলেন, ‘আসলে পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে, সেও জানত না আমি এসেছি। আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল, বেশ মজার এক কাকতালীয় ঘটনা।’

কলকাতায় একসঙ্গে চঞ্চল-ফারিণ, একই ছবিতে দেখা যাবে দুজনকে?

তাহলে কি অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এবার একসঙ্গে দেখা যাবে চঞ্চল ও ফারিণকে? এ প্রশ্নে দুজনেই হাসিমুখে বলেন, ‘এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে কথা চলছে। আশা করি একসঙ্গে কাজ করব।’

চঞ্চল আরও বলেন, ‘টোনিদার সঙ্গে আজ আমরা ব্রাঞ্চ করেছি, আসলে সকলেই দেরি করে ঘুম থেকে উঠি। তাই ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই একসঙ্গে করেছি, নানা বিষয়ে গল্প হয়েছে। তিনিই আমাদের এখানে আসতে বলেছেন, কোয়েলও আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন ‘স্বার্থপর’ ছবিটা দেখার অপেক্ষায় আছি।’

যদিও তারা মুখে কিছু বলেননি, তবু অনেকে মনে করছেন, একই পরিচালকের সঙ্গে একসময় ও একই শহরে দেখা হওয়া নিছক কাকতাল নয়। টলিপাড়ায় গুঞ্জন, অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী ছবিতেই একসঙ্গে দেখা যেতে পারে বাংলাদেশের এই দুই তারকাকে।

টালিউড সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ফারিণের। প্রথম সিনেমাতেই প্রশংসিত হয় তার অভিনয়। পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা পুরস্কার। এরপর বিপ্লব গোস্বামীর ‘পাত্রী চাই’ এবং অভিজিৎ সেনের ‘প্রজাপ্রতি ২’ সিনেমায় অভিনয়ের কথা ছিল ফারিণের।

এদিকে গত বছর সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমা দিয়ে টালিউডে যাত্রা শুরু চঞ্চল চৌধুরীর। এতে তিনি অভিনয় করেন কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে। এছাড়া তিনি তার নতুন সিনেমা শিকর নিয়েও সেখানে ব্যস্ত রয়েছেন।

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com