Breaking News

পাইকগাছায় দুই বছরের দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Spread the love

পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় দুই বছরের দন্ডপ্রাপ্ত আসামি রিপন গাজী(৪৫) কে সতেরো বছর পালাতক থাকার পর সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নতুন বাজর নামক স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ।রিপন নামের ওই ব্যাক্তিকে খুলনা যুগ্ম জেলাজজ থেকে মাদক মামলায় ২ বছর সশ্রম কারাদণ্ড দেওয়ায় ১৭ বছর পালাতক ছিলেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, উপজেলার মটবাটি গ্রামের মৃত্যু কওসার গাজী বুলুর ছেলে রিপন গাজী পাইকগাছা থানার ২০০৮ সালের একটি মাদক মামলায় খুলনা যুগ্ম জেলা জজ আদালত থেকে ২ বছর সশ্রম করাদন্ড প্রদান করেন। ওই মামলায় ১৭ বছর পালাতক থাকার পর সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন সোমবার সন্ধ্যা সাতটার দিকে নতুন বাজার এলাকা থেকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত ব্যক্তিকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

Spread the loveডেস্ক রিপোর্ট: সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ মোট ২৭ জন সদস্য অস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com