Breaking News

আশাশুনিতে এসিল্যান্ড ফয়সাল আহমেদের যোগদান

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনিতে নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন ফয়সাল আহমেদ। রবিবার বিকালে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করেন।৩৮ তম বিসিএস ক্যাডার ফয়সাল আহমেদ কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় কর্মরত ছিলেন। তার জন্মস্থান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় চিকিৎসা জনিত কারণে বিদেশ থাকায় তিনি উপজেলা নির্বাহী অফিসারের (অতিরিক্ত) দায়িত্বও পালন করছেন। আশাশুনিতে দীর্ঘদিন এসিল্যান্ডের পদ শূন্য থাকায় অফিসের কাজে ভোগান্তি চলছিল। যোগদানকালে এসিল্যান্ড অফিসের ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের ভূমি সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com