
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দিনভর জেলার ভোমরা, কুশখালী, হিজলদী এবং কাকডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ ব্যটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজপুর নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মুল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজ্জাকের মোড় নামক স্থান হতে ১০,৫০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১২/২ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শ্শ্বান নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শিশুতলা নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে। এছাড়াও, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-২/৪ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীনি গোষপাড়া নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত মালামালের মূল্য চৌদ্দ লক্ষ ষাট হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
