Breaking News

কলারোয়ায় বিএনপির মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব

Spread the love

কামরুল হাসান: কলারোয়ায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরো বেগবান করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেলে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে তারেক জিয়া ঘোষিত ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়ার প্রত্যয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চুসহ ১২টি ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা। গুরুত্বপূর্ণ এ সভায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে নানামুখি পদক্ষেপ, উপজেলা ও পৌরসভাসহ ১২টি ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করার সিদ্ধান্ত নেয়া হয়।

 

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com