
কামরুল হাসান: কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। “শিক্ষকতা পেশা-মিলিত প্রচেষ্টার দীপ্তি”- এই প্রতিপাদ্যে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা নিবেদন ও র্যালি অনুষ্ঠিত হয়। রোববার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা ও শিক্ষা বিস্তারে তাঁদের ত্যাগের ওপর বক্তারা শিক্ষামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জহুরুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবদীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ শেখ জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এস,এম সহিদুল আলম, কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, অধ্যক্ষ ফারুক হোসেন, অধ্যক্ষ কবির উদ্দিন বিশ্বাস, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক আ.আলিম, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক বাবর, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মজিবুর রহমান, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন, সহকারী অধ্যাপক আবু সাঈদ, সুপার মো. মুজিবুর রহমান, সুপার আবু মোনায়েম, ভারপ্রাপ্ত সুপার মাওলানা ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মাওলানা তৌহিদুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল করিম, রঞ্জন ঘোষ, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, আরিফুজ্জামান কাঁকন, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রভাষক আরিফ মাহমুদ, কাজী সিরাজ, শেখ শাহাজাহান আলি শাহিন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক ও অতিথিবৃন্দকে যৌথভাবে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার। এর আগে এক বর্ণাঢ্য র্যালি পৌরশহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এছাড়া, কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালনের খবর পাওয়া গেছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
