Breaking News

এসএসসির প্রশ্ন প্রণয়নে শিক্ষক প্রশিক্ষণ নিয়ে বিশেষ নির্দেশনা

Spread the love

ডেস্ক রিপোর্ট: এসএসসি ও দাখিল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এটি চলবে ১০ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র আনাসহ ৩ বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরিচালনায় এসএসসি-দাখিল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের ৪র্থ ব্যাচের প্রশিক্ষণ আগামী ৫ অক্টোবর থেকে ১০ অক্টোবর ঢাকায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হবে। সংযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের আওতাধীন কর্মরত শিক্ষককে নির্ধারিত তারিখ ও সময়ে বর্ণিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের সংস্থান অনুসারে ভাতা পাবেন।

মনোনীত শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণ বাধ্যতামূলক, অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট বিষয়ের ৯ম-১০ম শ্রেণির পাঠ্যবই আনতে হবে, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র আনতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ড কম্পিউটার সেন্টার, বাড়ি নং ৪৪, রোড নং ১২/এ, ধানমন্ডি লেকের পাশে (ধানমন্ডি গার্লস স্কুলের পিছনের অংশে) আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ প্রয়োজনে ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) জেসমিন তাসলিমা বানুর ০১৭১২৬৬৩৬৩- এই মোবাইল নম্বরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যোগাযোগ করা যেতে পারে।

এমন পরিস্তিতিতে শিক্ষা বোর্ডের নির্বাচিত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বলা হলো।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com