Breaking News

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুজন কুমার সরকার, এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. হাসিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, শেখ জিয়াউর রহমান, মেরিন ফিশারিজ অফিসার মো. তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওয়াহাব ও দেবাশীষ সরদার। উপস্থিত ছিলেন চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সানা, আবুল হাসেম, শেখ খোরশেদুজ্জামান, প্যানেল চেয়ারম্যান মো: ইউনুছ মোড়ল, ইউপি সদস্য শেখর কুমার ঢালী ও শংকর কুমার, সিএ আব্দুল বারী, কৃষ্ণপদ মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও শারদীয়া দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

About dainiksatkhira24

Check Also

অর্থের অভাবে নিভে যাচ্ছে কলমযোদ্ধা ফসিয়ারের জীবনপ্রদীপ

Spread the loveপাইকগাছা প্রতিনিধি: এ যেন এক নির্মম সময়ের গল্প। যে মানুষটি একসময় অন্যায়ের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com