টি-টোয়েন্টিতে ছক্কার রাজা এখন লিটন দাস

Spread the love

স্পোটর্স ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এখন লিটন দাসের দখলে। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহর ৭৭টি ছক্কার রেকর্ড ভেঙে তিনি এই নতুন রেকর্ড গড়েন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে তিনি ৫৯ রানের ইনিংস খেলার সময় এই রেকর্ডটি করেন।ম্যাচে জয়ের জন্য মাত্র ২০ রান বাকি থাকতে এবং ব্যক্তিগত ৪২ রানে থাকার সময় লিটন তার প্রথম বড় শটটি মারেন। ইয়াসিন মুর্তজার বলে মিড উইকেট দিয়ে স্লগ সুইপে মারা সেই শটটি ছক্কায় পরিণত হলে তিনি মাহমুদউল্লাহর রেকর্ড ভেঙে নিজের নামের পাশে ৭৮টি ছক্কা নিয়ে আসেন। উল্লেখ্য, মাহমুদউল্লাহর চেয়ে ২১ ইনিংস কম খেলেই লিটন এই রেকর্ডটি করেছেন।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক হওয়ার মাধ্যমে লিটন এই ফরম্যাটে দেশের হয়ে নিজের অর্জনকে আরও সমৃদ্ধ করেছেন। এর আগে থেকেই তার দখলে ছিল আরও দুটি গুরুত্বপূর্ণ রেকর্ড। এই মাসের শুরুতে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ৪৬ বলে ৭৩ রানের ইনিংস খেলে তিনি দেশের হয়ে সর্বোচ্চ ১৪টি ফিফটির মালিক হন এবং সাকিব আল হাসানকে পেছনে ফেলেন। এছাড়া, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ন্যূনতম ৮০০ রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইক রেটই (১২৬.২৩) সবচেয়ে বেশি।

টি-টোয়েন্টিতে দেশের আরেকটি রেকর্ডও খুব শিগগিরই লিটনের হয়ে যেতে পারে। এখন পর্যন্ত ১২৭ ইনিংসে ২৫৫১ রান করে সাকিবই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক। গতকাল হংকংয়ের বিপক্ষে ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলার পর লিটনের রান ২৪৯৬। আর ৫৬ রান করলেই তিনি সাকিবকে ছাড়িয়ে যাবেন।

লিটন যে গতিতে ছুটছেন, তাতে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিতে তার বেশি সময় লাগার কথা নয়। কারণ, তার সর্বশেষ চারটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে তিনটিতেই তিনি অর্ধশতক করেছেন (৫৪, ১৮, ৭৩, ৫৯)। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটে জয়ী বাংলাদেশ দল যে এশিয়া কাপে ভালো কিছু করতে পারে, তা সহজেই বোঝা যায়।

About dainiksatkhira24

Check Also

ইতিহাস গড়লেন কাভান সুলিভান

Spread the loveডেস্ক রিপোর্ট: দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com