Breaking News

আশাশুনি সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি সরকারি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০.৩০ টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক রবিউল ইসলাম, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক মোঃ ছহিল উদ্দীন, প্রভাষক সজল আঢ্য, প্রভাষক জহুরুল ইসলাম, প্রভাষক হাফেজ মোঃ বাকী বিল্লাহ, মোঃ আসমাতুল্লাহ প্রমুখ। উদ্বোধনী বক্তব্য রাখেন, আয়োজক কমিটির আহবায়ক প্রভাষক আঃ মালেক। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আশরাফিয়া পারভিন, সুমন আলী (কলেজ ছাত্র দল সভাপতি), রেজওয়ান আহমেদ, ওলি উল্লাহ, শাহরিয়া আক্তার লিমা। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা করা হয়। সবশেষে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন প্রভাষক মোঃ রেজাউল করিম।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com