Breaking News

সাতক্ষীরার এল্লারচরে কালভার্ট ঝুঁকিপূর্ণ

Spread the love

‎নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়কের এল্লারচর বাজার সংলগ্ন নদীর ওপর নির্মিত কালভার্টটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। কালভার্টটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ ও শত শত যানবাহন।
‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটি সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অথচ এই সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
‎এলাকার চিংড়ি, সাদা মাছসহ বিভিন্ন মৎস্যপণ্য পরিবহনের জন্যও সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এল্লারচর বাজারের মাছের আড়ত থেকে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ সাতক্ষীরা জেলা শহরসহ বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। ফলে কালভার্টটি শুধু স্থানীয় জনগণের চলাচলের জন্য নয়, এলাকার অর্থনীতি ও মৎস্য ব্যবসার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।
‎স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক দিয়ে প্রতিনিয়ত জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং জেলার সংসদ সদস্যরাও যাতায়াত করেন। তবুও দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা কালভার্টটির স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।‎তাদের দাবি, বারবার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও কালভার্টটির সংস্কার কিংবা পুনর্নির্মাণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বর্তমান অবস্থায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
‎এলাকাবাসী দ্রুত কালভার্টটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার অথবা নতুন করে নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com