
শেখ মখফুর রহমান জান্টু: দেশব্যাপী বিএনপি তৃণমূলের সম্মেলন উপলক্ষে তালা উপজেলার বারটি ইউনিয়নে সংগঠন গোছানোর কাজ শুরু করেছে এই বৃহৎ সংগঠনটি। এর মধ্যে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপরে আলোচনায় উঠে তিন নম্বর সরুলিয়া ইউনিয়ন সম্মেলন কে ঘিরে। সম্মেলনকে ঘিরে বৃহৎ এই সংগঠনের মধ্যে সাজ-সাজ, রব- রব অবস্থা। যেকোনো মুহূর্তে কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব তিন নম্বর সরুলিয়া ইউনিয়নের সম্মেলনের তারিখ ঘোষণা করতে পারে। তাই চায়ের দোকানে আলোচনায় উঠেছে এসেছে কে হতে পারে বিএনপি’র সরুলিয়া ইউনিয়নের সভাপতি? সরোজমিনে ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
কে এই রকিব ::সাতক্ষীরার তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়ন থেকে জেলা পর্যায় পর্যন্ত বিএনপির রাজনীতিতে ত্যাগ, আদর্শ ও সংগ্রামের উজ্জ্বল নাম মোঃ আব্দুর রকিব সরদার। বর্তমানে তিনি তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হলেও তার রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল ছাত্রদল থেকে।
১৯৮৭ সালে মাত্র ১ টাকা সদস্য ফি দিয়ে ছাত্রদলে যোগ দেন তিনি। এরপর ধাপে ধাপে দায়িত্ব পান ১৯৮৯ সালে সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্ব ছিলেন তিনি।
১৯৯৬-৯৭ সালে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি হন।২০০৪ সালে উপজেলা যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সদস্য হন।২০০৮ সালে সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বচিত হন।তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রয়েছে ত্যাগ ও নিপীড়নের দীর্ঘ ইতিহাস। গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময় নাশকতার অভিযোগে দায়ের হওয়া ১১টি মামলার আসামি হয়ে চারবার কারাভোগ করেছেন।রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থেকে মানুষের আস্থা অর্জন করেছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, তার দীর্ঘ অভিজ্ঞতা ও ত্যাগী মনোভাবের কারণে সরুলিয়া ইউনিয়নসহ পুরো তালা অঞ্চলে তিনি আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।৩নং সরুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি মোঃ টুকুল সরদার বলেন, “এখন তো নেতার অভাব নেই, কিন্তু ৫ তারিখের আগে মিছিল-মিটিং করার মতো কাউকে পাওয়া যেত না। তবে আমার দেখা মতে, দলের দুঃসময়ে প্রায় প্রতিটি মিছিল-মিটিংয়ে বিএনপি নেতা আব্দুর রকিব সরদার সামনের সারিতে ছিলেন। দলের জন্য তিনি বহু হামলা, মামলা ও নির্যাতন সহ্য করেছেন।”তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন,“আমার দৃষ্টিতে আব্দুর রকিব সরদার একজন অত্যন্ত ভালো মানুষ এবং দলের নিবেদিত প্রাণ। তাকে যদি দলের গুরুত্বপূর্ণ পদে বসানো সম্ভব হয় তবে নিঃসন্দেহে দলের উপকার হবে।
বর্তমানে নির্লোভ ও ব্যক্তিত্বসম্পন্ন এই নেতা স্থানীয় ৩নং সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী। সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে তিনি দোয়া ও সমর্থন কামনা করেছেন। কেমন চলছে আপনার সভাপতি পদের প্রচারনা জানতে চাইলে এই প্রতিবেদক কে তিনি জানান ” আমি নেতা হওয়ার চেয়ে কর্মিদের পাশে থাকতে ভালবাসি”
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
