Breaking News

নিজের ‘জানাজার’ ঘোষণা দিলেন হিরো আলম

Spread the love

বিনোদন ডেস্ক: আজ বুধবার নিজের জানাজার ঘোষণা দিয়েছেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। কয়েক মাস ধরে তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন তিনি। এরই মাঝে হিরো আলম নতুন অভিযোগ করে জানান, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। প্রথম পোস্টে হিরো আলম জানান, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল- মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি- আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়াল (সত্যি) ছিলাম। বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়। আরেক পোস্টে তিনি বলেন, আমার তিন বাচ্চা এতিম হলে রিয়া মনি দায়ী। সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। পদে পদে মানসিক যন্ত্রণা দিয়ে আজ আমার জীবনটা শেষ করে দিলো।

 

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com