Breaking News

যুব সমাজই আগামীর বাংলাদেশ গড়বে জামায়াতের সমাবেশে বক্তারা

Spread the love

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন :আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা যুব বিভাগের সভাপতি উপাধ্যক্ষ ওমর ফারুক, জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর শিবির সভাপতি আল মামুন, শহর জামায়াত আমীর জাহিদুল ইসলাম, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি হাবিবুর রহমান, শহর যুব বিভাগের সভাপতি আবু তালেব ও সদর যুব বিভাগের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি জাতির প্রত্যাশা আরও বেড়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়— বিশ্বের বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরেই। আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে। এজন্য সুস্থ জাতি গঠনে যুবশক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি।

আলোচনা সভা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‌্যালিটি নিউমার্কেট মোড়, খুলনারোড মোড় ও নারকেলতলা মোড় প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com