
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড ভ্যাকসিনেশন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০.৩০ টায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম। উপজেলার বিভিন্ন সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশ গ্রহনে ওরিয়েন্টেশনে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ সফল করতে করনীয়তা সম্পর্কে অবহিত করা হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
