Breaking News

ডুমুরিয়ার খালের কচুরিপানা সেচ্ছাশ্রমে অপসারণ

Spread the love

ডুমুরিয়া প্রতিনিধি: অতিবৃষ্টিতে কৃষকের সকল সবজি শেষ। ভেসে গেছে মৎস্য ঘের।ডুমুরিয়াঞ্চলের মৎস্যঘেরে যাতায়াতের পথ ছোট ছোট খাল। কিন্তু সকল খাল কচুরিপানায় ভরাট। ফলে কৃষকদের মাথায় হাত। তবে এসব কচুরিপানা অপসারণে সরকারের তেমন কোনো উদ্যোগ নেই। তাই ডুমুরিয়ার মির্জাপুর থিয়াখাল ও ডানিখালের প্রায় দুই কিলোমিটার কচুরিপানা অপসারণের উদ্যোগ নেয় আরাজি ডুমুরিয়া, মির্জাপুর ও সাজিয়াড়া গ্রামবাসী। শনিবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে এলাকার সহস্রাধিক কৃষক সেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ কাজে অংশ নেয়। ফলে প্রায় পাচঁ হাজার মৎস্য ঘেরে যাওয়ার দুটি খাল কচুরিপানা মুক্ত হয়েছে। সরকারি অর্থায়নে এ কাজটি হলে কমপক্ষে ৫ লাখ টাকা ব্যয় হতো বলে এলাকাবাসী জানিয়েছে। তবে এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন সব এলাকায় এরকম জনগন এগিয়ে আসলে বর্তমানে বড় সমস্যা কচুরিপানা থেকে ডুমুরিয়া মুক্ত হবে। জলাবদ্ধতাও কমে যাবে।

 

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

Spread the loveডেস্ক রিপোর্ট: সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ মোট ২৭ জন সদস্য অস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com