Breaking News

সাবেক সংসদ সদস্য সেঁজুতি গ্রেফতার

Spread the love

রঘুনাথ খাঁ:

সাতক্ষীরার সংরক্ষিত নারী আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর তিনটার দিকে তাকে তার সাতক্ষীরা শহরের হাটের মোড় এর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক ১৯৯৬ সালে নিজ পত্রিকা অফিসে সন্ত্রাসীদের গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা স.ম আলাউদ্দিনের মেয়ে ও চ্যানেল আই এর সাতক্ষীরা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদের স্ত্রী।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক জানান, জেলা আওয়ামী লীগের নেত্রী লায়লা পারভিন সেঁজুতি চলতি বছরের ১৮ ফেব্রæয়ারি বাইপাস সড়কে যুবলীগের মিছিল থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত সদর উপজেলার আলীপুরের আলাউল ইসলামের দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তিনি বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার ভোর তিনটার দিকে তাকে তার হাটের মোড়ের বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। তাকে আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. জিএম লুৎফর রহমান জানান, সংশ্লিষ্ট মামলার নথি জজ কোর্টে থাকায় আজ সেজুতির জামিন শুনানী করা যায়নি।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com