Breaking News

পুষ্পা টু’র রেকর্ড ভেঙে দিলো রণবীরের ‘ধুরন্ধর’

Spread the love

বিনোদন ডেস্ক:
বলিউডের বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করেছে অভিনেতা রণবীর সিং এর সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির দ্বিতীয় রোববারে সিনেমাটি আয়ের দিক থেকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা টু’-এর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে আল্লু অর্জুনের ছবি পুষ্পা টু’র সংগ্রহের কথা বলতে গেলে, দ্বিতীয় রোববার সিনেমাটি ৫৪ কোটি টাকার ব্যবসা করেছিল। একই দিনে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমাটি ৫৮ কোটি টাকার ব্যবসা করে এই রেকর্ডটি ভেঙেছে।

পুষ্পার সিক্যুয়েল মুক্তির পর সালমান খান ও আমির খানের মতো বড় সুপারস্টারের ছবি মুক্তি পেলেও এমন সফলতা পায়নি, যতটা সফল এখন রণবীর সিং।

মুক্তির মাত্র ১০ দিনে ‘ধুরন্ধর’ ভারতে সর্বমোট ৩৫১ কোটি ৬১ রুপি আয় করেছে। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর মাধবন অভিনীত এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহান্তে মোট আয় করেছে প্রায় ১১১ কোটি টাকা।

বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, ভারতীয় বক্স অফিসে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় এটি বড়দিন ও নববর্ষের ছুটির পূর্ণ সুবিধা পাবে। এতে সিনেমাটি দ্রুত ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে তারা মনে করছেন।

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com