হ্যাটট্রিক করে গোল্ডেন বুট জয়ের পর ইতিহাসের হাতছানি মেসির সামনে

Spread the love

খেলাধুলা ডেস্ক:
মেজর সকার লিগের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে ন্যাশভিল এসসিকে ৫-২ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। ম্যাচে হ্যাটট্রিক ও এক অ্যাসিস্ট করে সব আলো কেড়েছেন লিওনেল মেসি। এই হ্যাটট্রিকে গোল্ডেন বুট পুরস্কার নিশ্চিত করে ফেলেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

২৮ ম্যাচে ২৯ গোল নিয়ে নিয়মিত মৌসুম শেষ করলেন মেসি। গোলের তালিকায় তার ধারেকাছে নেই কেউ। ২৪ গোল করে যৌথভাবে দুইয়ে ন্যাশভিলের স্যাম সারিজ ও লস অ্যাঞ্জেলস এফসির ডেনিস বুয়াঙ্গা।

শুধু গোল নয়, অ্যাসিস্টের তালিকাতেও সবার ওপরে মেসি। ১৯টি অ্যাসিস্ট করেছেন তিনি। গোল ও অ্যাসিস্টের এই যুগলবন্দিতে মৌসুমের সেরা ফুটবলার বা ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি)’ পুরস্কারও যে মেসির হাতেই যাচ্ছে তা নিশ্চিতভাবেই বলা যায়।

যেদিন আনুষ্ঠানিক ঘোষণা আসবে, তার নাম খোদাই হয়ে যাবে মেজর লিগ সকারের ইতিহাসে। গত মৌসুমেও এমভিপি জিতেছিলেন এলএমটেন। লিগের ইতিহাসে আর কোনো ফুটবলার টানা দুই মৌসুমে সেরা হতে পারেননি।

এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে নিয়মিত মৌসুম শেষ করেছে মায়ামি। প্লে-অফে ঘরের মাঠে খেলার সুবিধা তারা পাবে। ছয় নম্বরে শেষ করা ন্যাশভিলের সঙ্গেই প্লে-অফের প্রথম রাউন্ডে লড়বেন মেসিরা।

About dainiksatkhira24

Check Also

ইতিহাস গড়লেন কাভান সুলিভান

Spread the loveডেস্ক রিপোর্ট: দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com