Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় ঔষধ জব্দ

Spread the love

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২২ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এ সময় সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠি এলাকা থেকে চোরাচালানকৃত ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ওষুধের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

তাই সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com