সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় জাকির স্মৃতি স্কুল কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে সাতক্ষীরা জেলা কাবাডি রেফারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।ফাইনাল খেলায় বালক বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই শেষে পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ৪২ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কাদাকাটি আরা মাধ্যমিক বিদ্যালয় ৩৮ পয়েন্ট পেয়ে রানারআপ হয়।
অন্যদিকে বালিকা বিভাগে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বুধহাটা বাহাদুরপুর ভুবন মোহন কলেজিয়েট স্কুল ৪১ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায়। সাতক্ষীরা আব্দুল করিম বালিকা বিদ্যালয় ৩৪ পয়েন্ট নিয়ে রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, সাবেক ফিফা রেফারি ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত তৈয়ব হাসান শামসুজ্জামান, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান চুন্নু এবং জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান,জেলা কাবাডি রেফারি এসোসিয়েশনে সাধারণ সম্পাদক আব্দুল গফফার
সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। এর চর্চা ও প্রসারে এমন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com