Breaking News

সাতক্ষীরার ২০ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

Spread the love

রঘুনাথ খাঁ ঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে সারা বিশে^র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে সাতক্ষীরার কমপক্ষে ২০টি গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মার্চ) সকাল ৮টায় সদর উপজেলার ভাড়ুখালি আহলে সুন্না আল জামাত জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা হাববুর রহমান।
এছাড়া সাতক্ষীরা সদরের বাউখোলা, তালা উপজেলার জেঠুয়া, ইসলামকাঠি, শ্যামনগর উপজেলার গোয়াল চত্বরসহ জেলার বিভিন্ন স্থানে একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মাওলানা হাববুর রহমান বলেন, “প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে সাতক্ষীরার বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমরা বিশ্বাস করি, সারা বিশ্বের মুসলমানদের সাথে একসঙ্গে ঈদ পালন করাই উত্তম।”
ঈদের জামাতে আসা মুসল্লীরা বলেন দীর্ঘদিন ধরে এসব গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করা হচ্ছে। যদিও বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী ঈদ একদিন পর উদযাপিত হবে। তবে এই ২০টি গ্রামে আগেভাগেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com