Breaking News

সাতক্ষীরার দেবহাটায় ‘শহীদ আসিফ হাসান মিনি স্টেডিয়াম’ ও ভবন সংস্কার কাজের উদ্বোধন

Spread the love

একরামুজ্জামান : দেবহাটা উপজেলার আস্কারপুরে ‘শহীদ মোঃ আসিফ হাসান মিনি স্টেডিয়াম’ এবং ‘জুলাই শহীদ আসিফ হাসান ভবন’ সংস্কার ও উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনাসমূহের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ উদ্বোধন করা হয়।বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন জাতীয় ক্রীড়া পরিষদের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সঞ্জীব ভূঁইয়া।অনুষ্ঠানে জেলা প্রশাসক মিস আফরোজা আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, প্রথম জুলাই শহীদ আসিফ হাসানের পিতা মাহমুদ হাসান ও ভাই রাকিব হাসানসহ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মিস আফরোজা আখতার বলেন, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং সুস্থ সাংস্কৃতিক বিকাশে স্থায়ী ক্রীড়া অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের খেলোয়াড়রা এখানে প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে।তিনি আরও বলেন, শহীদ আসিফ হাসানের স্মৃতিকে সংরক্ষণ ও তার আদর্শকে ধারণ করে প্রতিষ্ঠিত এই স্টেডিয়াম ও ভবন সংস্কার কাজ সম্পন্ন হলে দেবহাটা উপজেলার ক্রীড়া কার্যক্রম নতুন গতি পাবে।স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দেবহাটা অঞ্চলের ক্রীড়াঙ্গনে এটি এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com