Breaking News

সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর থানার মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।আটক ব্যক্তির নাম রুবেল, তিনি সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রহমতপুর গ্রামের আব্দুল কালামের ছেলে। স্থানীয়দের দাবি, রুবেল ও তার স্ত্রী কুলসুম দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত এবং এর আগেও একাধিকবার মাদকসহ আটক হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, তাদের কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে, যা তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও রুবেল মাদক বিক্রি করতে বের হলে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “মাদক ব্যবসায়ীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com