
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা ১০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।শুক্রবার দিনভর জেলার পদ্মশাখরা, কুশখালী, চান্দুরিয়া, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং ঝাউডাঙ্গা এলাকা থেকে এসব মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক । তিনি জানান,
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৫/১৭ এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন মোবারকের মোড় নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করে।এছাড়াও, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১/২৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ফুটবল মাঠ নামক স্থান হতে ৪৫,৫০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় বোরকা আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭/৭ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাদপুর নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন লাঙ্গলঝাড়া নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৮ আরবি হতে আনুমানিক ২০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তালতলা ও ভাদিয়ালী নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত ১৩/৩ এস এর ৪ ও ৭ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রাজ্জাকের মোড় এলাকা হতে ১,২৯,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৫/১৭ এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন মোবরকের মোড় এলাকা হতে ৪,০০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করা হয়।
তিনি আরো জানান ,আটককৃত মালামালের মূল্য তিন লক্ষ আটাশি হাজার পাঁচশত টাকা। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
