Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মাদকসহ ১২ লক্ষ টাকার মাল জব্দ আটক-১

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ জনকে ২ কেজি ভারতীয় গাঁজা এবং প্রায় সাড়ে বারো লক্ষ টাকার অন্যান্য ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।বুধবার দিনভর জেলার হিজলদী, কাকডাঙ্গা, বৈকারী, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, গাজীপুর, ঘোনা, চান্দুরিয়া, মাদরা, তলুইগাছা
থেকে এসব মালামাল আট করা হয় । বুধবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানসান সাতক্ষীরা -৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়কব লে কর্নেল আশরাফুল হক ।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়ার কামার বাইসা গ্রামের আলানীর খাল নামক স্থান হতে ১ জন আসামীসহ ২ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়।

এছাড়া হিজলদী থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,কাকডাঙ্গা থেকে ৫,৫০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি,ঝাউডাঙ্গা থেকে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,ঘোনা থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয়, চান্দুরিয়া থেকে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ , মাদরা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, বৈকারী থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ,গাজীপুর থেকে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ,তলুইগাছা থেকে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।

তিনি আরো জানান , আটকৃত মালামালের মূল্য বারো লক্ষ পনেরো হাজার টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com