Breaking News

সাতক্ষীরায় বসত ঘর থেকে কালাচ সাপের দুইশত পিস বাচ্চাসহ শতাধিক ডিম উদ্ধার

Spread the love

মুহাম্মদ হাফিজ :সাতক্ষীরার সদর উপজেলার বসত ঘর থেকে দুইশত পিস ডিমসহ কালাচ সাপ পাওয়া গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের জাহানাজ গ্রামের মোখলেছুর রহমানের বসতঘরে এগুলো পাওয়া যায়।এদিকে গত সোমবার (২১ এপ্রিল) সকালের দিকে কয়েকটা সাপের বাচ্চাকে চলাচল করতে দেখে আজ দুপুরের দিকে মোখলেছুর রহমান সাপুড়ি রফিকুলের সহযোগিতায় সেগুলো মেরে ফেলে ধ্বংস করে।আর কিছু ডিম সাপুড়ি রফিকুলের হেফাজতে রাখা হয়েছে। বাড়ির মালিক মোখলেছুর রহমান জানান, সাপের বাচ্চাগুলো হয়তো ঘরের মধ্যে কোথাও যাচ্ছিল। এ সন্দেহ থেকে মঙ্গলবার দুপুরে তিনি সাপুড়ি রফিকুলের সহায়তায় দুইশত পিস বাচ্চাসহ শতাধিক ডিম নষ্ট করা হয়েছে। এ ঘটনার পর থেকে সাপ আতঙ্কে রয়েছেন ওই পরিবারসহ এলাকাবাসী।এদিকে সাপুড়ি রফিকুল জানান, আপনারা সাপ দেখে ভয় পাবেন না। সাপ দিয়ে মূল্যবান ওষুধ তৈরি হয়।আর আমরা সাপুড়িরা এই সাপ দিয়ে খেলা দেখায়। আপনারা সাপ দেখলে আমাদের খবর দেবেন এই সাপ দিয়ে আমরা খেলা দেখায় ।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com