Breaking News

সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

Spread the love

রঘুনাথ খাঁ:

সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের চার দিন পর এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কাজির হাট কলেজের সামনে একটি মাছের ঘের থেকে মরদেহটি পাওয়া যায়।

নিহতের নাম ইমরান হোসেন (২৭)। তিনি কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পরিবারের দুই কন্যা সন্তানের জনক ইমরান পারিবারিক কলহে ভুগছিলেন। তার দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, গত ২৪ আগস্ট থেকে ইমরান নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ২৬ আগস্ট তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশ মরদেহের খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত শেষে পরিষ্কার হবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সীমান্তে ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Spread the loveপ্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১৮ লাখ টাকার চোরাচালান পণ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com