Breaking News

সাতক্ষীরায় ইসলামী আন্দোলনের গনভিত্তি রচনা করেন কাজী শামসুর রহমান : এমপি. মুহাদ্দিস আব্দুল খালেক

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাহিত্য, পত্রপত্রিকা, সহযোগী সদস্য ফরম ইত্যাদি সংবলিত একটা ব্যাগ এবং পরিধানের উপযোগী জামা-কাপড় সব সময় সঙ্গে রাখতেন। রাখতেন মোমবাতি, দিয়াশালাই, কাগজ-কলম, জরুরি ওষুধ সবকিছুই। ১৯৮৬ সালে প্রথম এমপি হওয়ার পূর্বে তিনি বেশির ভাগ সময়ই বাইসাইকেলে সফর করতেন। অনেক সময় তিনি এক সপ্তাহকাল বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন থানায় সাংগঠনিক সফরে ব্যস্ত থাকতেন। একজন যোগ্য ব্যক্তির খোঁজে বেশ সময় দিতেন। সংগঠনের উন্নতি-পরিণত হয়। সাতক্ষীরা জেলায় আন্দোলনকে, অগ্রগতির চিন্তাই তাঁর জীবনের প্রধান মিশনে এগিয়ে নেওয়ার জন্য তিনি নির্বাচন করলেন যোগ্য সংগঠক ও ত্যাগীব্যক্তিত্ব জনাব মুহাঃ ইজ্জত উল্লাহ ভাইকে। ডা. নুরুল আমীনকে খুলনা থেকে আশাশুনিতে, মৌলভী আব্দুল জালীদ ভাইকে সাতক্ষীরায় আনা ছিল তাঁর আন্দোলনের বাগিচা সুশোভিত করার অনবদ্য প্রয়াস। মরহুম কাযী শামসুর রহমান ছিলেন অত্যন্ত গতিশীল মানুষ। অনেক বেশি কাজ করতেন তিনি। অনেকে তাঁর গতির সাথে তাল মেলাতে পারতেন না। কাজে অলসতা আদৌ বরদাশত করতে পারতেন না। এক অজুতে কয়েক ওয়াক্ত নামাজ আদায় করতেন। তাহাজ্জুদ নামাজও পড়তেন তিনি। যত রাত করে ঘুমান না কেন, শেষ রাতের ‘নামাজ-জিকির-দোয়া ছিল তাঁর নিয়মিত অভ্যাস। সাহাবীদের চরিত্রের সাথে তাঁর চরিত্রের ছিলো অপূর্ব মিল। এ যেন ‘দিনের বেলায় ঘোড় সাওয়ার ও রাতের জায়নামাজের দরবেশ।’ দীন কায়েমে এমন নিবেদিতপ্রাণ মর্দে মুজাহিদ আজ এদেশে বেশি বেশি দরকার। মরহুম কাযী শামসুর রহমান তিন-তিনবার এমপি ছিলেন। কোনো শত্রুও তাঁর অর্থনৈতিক ব্যাপারে কথা বলার সাহস পায়নি কোনোদিন। দেশ-বিদেশ থেকে দাওয়াত এসেছে কাযী সাহেবকে দেখার জন্য। সৌদি আরব, আমেরিকা, ইউরোপ, জাপান, ভারতসহ বহু দেশে তিনি সফর করেছেন। যাবতীয় ব্যয় ভার তাঁদের। রাষ্ট্রীয় অতিথি হয়ে তিনি হজও করেছেন।
মানুষ দোষ-ত্রুটির ঊর্ধ্বে নয়। মরহুম কাযী ভাইও দোষ-ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না। তিনি চলে গেছেন অনেক দূরে। রেখে গেছেন নেক কাজগুলো কবুল করুন এবং মানবিক অনেক স্মৃতি। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর ঘাটতিগুলো ক্ষমা করে দিন। আর সাতক্ষীরায় ইসলামী আন্দোলনের অগ্রগতিতে কাযী ভাই-এর শূন্যতা দূর করার মতো যোগ্য লোকদের শামিল করুন, আমীন। প্রতিপালকের নিকট ফিরে এসো সন্তুষ্ট হয়ে ও “হে প্রশান্ত চিত্ত! তুমি তোমার সন্তোষজনকভাবে। অতঃপর আমার বান্দাদের কর।”- আল কুরআন। অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ।
লেখক:সাতক্ষীরা সদর-২ আসনের সবনির্বাচিত এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস আব্দুল খালেক।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com