Breaking News

সকল অপশক্তির বিরুদ্বে প্রতিরোধ গড়ে তুলতে হবে—— অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন , সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা একটা সুন্দর, সমৃদ্ধ শালী দেশ গড়তে চাই । সাংবাদিকদের সত্য প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করবেন ,সেটা যে দলের লোক হোক। আমি সংখ্যা গুরু-সংখ্যা লঘুতে বিশ্বাস করি না, এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করবো।আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
সাতক্ষীরার জেলার তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।

তিনি আরো বলেন, জামায়াত সব সময় মজলুমের পাশে দাঁড়াবে। আমাদের কোন লোক অনৈতিক কাজের সাথে থাকবে না।
সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হকের সভাপতিত্বেও পাটকেলঘাটা প্রেসক্লাবের
সহ-সভাপতি খান নাজমুল হকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,তালা উপজেলা জামায়াতের সেক্রটারী মো. ইদ্রিস আলী, মোঃ আসাদুজ্জামান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, পাটকেলঘাটা প্রেসক্লাবের সেক্রেটারী সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, রিপোর্টার্স ক্লাবের আহবায়ক নারায়ন চন্দ্র মজুমদার,সাংবাদিক এম এ ফয়সাল প্রমুখ।

এ সময় সেখানে তালা ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংবাদিক নেতার উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় মহিলা রোকন ও মেম্বার শাহিদার কান্ড: বীমার নামে ২৫ লক্ষ টাকার আত্নসাৎ প্রতিবাদে মানববন্ধন

Spread the love জহর হাসান সাগর: তালা সদর ইউনিয়নের সংরক্ষিত (৪,৫,৬) নং ওয়ার্ডের সদস্য ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com