Breaking News

শ্যামনগরে সেতু উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন

Spread the love
আশিকুজ্জামান লিমন:সাতক্ষীরার শ্যামনগরে সেতু/কালভার্ট উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  রনি খাতুন ৷ ৭ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার বিকাল ৪ টার সময় কৈখালী ইউনিয়নের মেন্দিনগর গ্রামের হামিদের দোকানের নিকট মেন্দিনগর খালের উপর ১১৫ মিটার দৈর্ঘ্যর বক্স কালভার্ট আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন ৷  ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পে ঢাকা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ৩৩,১৭,৯৫১ টাকা চুক্তিতে পুরাতন সাতক্ষীরা আরিফ এন্টারপ্রাইজ প্রোঃ মোঃ আতাউর রহমান প্রকল্পটি হাতে নেন ৷ প্রায় ১১শ মানুষ দীর্ঘদিন ধরে মেন্দিনগর খালের কারনে চলাচলের চরম দূর্ভোগের পর সেতুবন্ধনে আবদ্ধ হয়ে খুবই সন্তোষ প্রকাশ করেছেন ৷ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা  রনি খাতুনের উপস্থিতিতে,উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্ল্যাহ আল-রিফাত, কৈখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাশিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা ৷ মেন্দিনগর জামে মসজিদের ইমাম কামরুল হোসেন দোয়ার মাধ্যমে উদ্বোধন শেষে করেন৷ উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবয়ন অফিসার মিরাজ হোসেন খান ৷

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com