Breaking News

শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা গ্রেপ্তার

Spread the love

আঃজলিল:যশোরের শার্শা ১০ নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতা (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (১৬ই মার্চ) রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।তার বিরুদ্ধে নাশকতা-চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার কবির উদ্দিন তোতা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত কবির উদ্দিন তোতার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করে শাহজালাল আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ। ঢাকা থেকে তাকে যশোর নিয়ে আসা হচ্ছে। দুপুরের মধ্যে তাকে আদালতে হস্তান্তর করা হবে।

About dainiksatkhira24

Check Also

শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা সহ ১ জন গ্রেপ্তার

Spread the loveআব্দুল জলিল: যশোরের শার্শায় থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com