রুপান্তরের প্রকল্পের অবহিতকরণ সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ “স্থানীয় পর্যায়ে জলবায়ু কর্মকান্ড, সুরক্ষা, স্থিতিস্থাপকতা এবং রুপান্তরের জন্য খেলাধুলা” প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।
ব্রেকিং দ্য সাইলেন্সে পরিকল্পনা ও কর্মসূচি পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপিতত্বে ও ব্রেকিং দ্য সাইলেন্সে সাতক্ষীরার অফিস ইনচার্জ শরিফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ।উন্মুক্ত আলোচনায় অংশ নেন, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আক্তারুজ্জামান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, অধ্যক্ষ আশেক-ই-এলাহি, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, টিআইবির পবিত্র মোহন দাশ, ফুটবল কোর্চ ইকবাল কবীর খান বাপ্পী প্রমুখ। এছাড়াও আয়োজক ও সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়ার মাধ্যমে সুরক্ষা, সহনশীলতা ও রুপান্তর আনায়নের লক্ষ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ সমাজকে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সচেতন করা হবে এবং ক্রীড়াকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করে তাদের মধ্যে সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা করা হবে। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকির কথা উল্লেখ করে বলেন, স্থানীয় পর্যায়ে এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

Spread the loveমাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com