Breaking News

যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’: মুহাদ্দিস আব্দুল খালেক

Spread the love

নিজস্ব প্রতিনিধি :  জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সাতক্ষীরা সদর ২ আসনে ১১ দলীয় জোটের প্রাথী জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, ‘যেই নেতার দেশে আসা অদৃশ্য শক্তির হাতে নির্ভর করেছে, সেই নেতাই জামায়াতে ইসলামীকে গুপ্ত বলছে’। ‘যখন নির্বাচন আসবে নতুন রঙ ধারণ করে সুন্দর সুন্দর কথা নিয়ে তারা হাজির হবো। আপনারা সাক্ষী সাড়ে ১৫ বছর সাতক্ষীরার মানুষের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা একদিনের জন্য আপনাদের ছেড়ে কোথাও যাইনি। এই মাটি কামড় দিয়েই আমরা ছিলাম। আল্লাহ আমাদেরকে রেখেছিলেন। দফায় দফায় জেলে গিয়েছি ঘরবাড়ি ছাড়া হয়েছি। অফিসে ঢুকতে পারিনি। তবে বাংলাদেশে ছিলাম। কথা দিচ্ছি বাংলাদেশ ছেড়ে কোথাও যাবো না ইনশাল্লাহ। আছি থাকবো আপনাদের সুখেও থাকবো। ইনশাল্লাহ দুঃখেও থাকবো। ’১২ তারিখে আপনাদের সমর্থন নিয়ে বিপুল ভোটে ডা. শফিকুর রহমানের নের্তৃত্বে ১১ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাল্লাহ।বুধবার, ৪ ফেব্রুয়ারি সন্ধায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তুফান মোড়ে সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ড জামায়াত আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি যারা আমাদের মতো মুজলুম ছিলো সাড়ে ১৫ বছর। তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন, দুর্নীতি করছেন, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য করছেন। শুধু তাই না। এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনি এজেন্টদের ঘরে ঘরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। ভুলে যান সেদিনের কবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দেব তোমারটাও আমি দেব এ দিন আর নেই। গায়ের শক্তি কালো টাকা, ইঞ্জিনিয়ারিং কোনো কিছুই এবার কাজে আসবে না।
সাতক্ষীরা পৌর ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও সেক্রেটারী জয়নাল আবেদিনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ, জেলা শিবিরের সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, জামায়াতে যোগদানকৃত জাতীয় পাটির সাবেক এমপি সালাউাদ্দীন, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সেক্রেটারী খোরশেদ আলম, সহকারী সেক্রেটারী এড. আবু তালেক, এনসিপির জেলা আহবায়ক কামরুজ্জামান বুলুসহ ১১ দলীয় জোটের নেতারা। পথসভা এক পর্যায়ে জনসভায় রূপনেয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com