Breaking News

যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন

Spread the love
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় যুব সমাজের সক্ষমতা বৃদ্ধি এবং সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে তারুণ্যে যুব ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যুব উন্নয়নের নিবন্ধন সনদ অর্জন করেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যুব উন্নয়নের অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস সংগঠনের সভাপতি মোঃ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী মুক্তাদা হৃদয় এর হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেন।

উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস এ সময় বলেন, ‍‍যুব সমাজের সৃজনশীলতা ও উদ্যোগকে উৎসাহিত করা আমাদের লক্ষ্য। তারুণ্যে যুব ফাউন্ডেশন এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, তারা এলাকার যুব সমাজকে ক্ষমতায়িত করতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

সংগঠনের সাধারণ সম্পাদক আলী মুক্তাদা হৃদয় বলেন, যুবদের উন্নয়ন ও সৃজনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে এই সনদ আমাদের জন্য নতুন দিকনির্দেশনা হবে। আমরা সমাজের যুবদের জন্য আরও বেশি কার্যক্রম ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com