Breaking News

যশোরের অভয়নগরের ডহর মশিয়াহাটির বাড়েদাপাড়ায় তরিকুল হত্যা ও ১৮টি হিন্দু বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ

Spread the love

    হত্যা  ও অগ্নিসংযোগের মামলায় ৪জন গ্রেপ্তার এলাকা পুরুষশূন্য

 

রঘুনাথ খাঁ ঃ গত ২২ মে যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটির গ্রামের বাড়েদাপাড়ায় কৃষকদল নেতা তরিকুল হত্যাকান্ড  পরবর্তী সনাতন ধর্মালম্বী মতুয়া সম্প্রদায়ের ১৮টি বাড়িতে হামলা, ভাংচুর, মারপিট ও অগ্নিসংযোগ এবং সুন্দলী বাজারের ১৫টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা , ভাংচুর ওলুটপাট শেষে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় তিনজন এবং লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। আগামি সোমবার যশোর আদালতে তাদের রিমাÐ শুনানীর জন্য দিন ধার্য আছে।
হত্যা মামলার আসামীরা হলেন অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটির গ্রামের বাড়েদাপাড়ার সুজিত বিশ^াসের ছেলে সাগর বিশ^াস, একই গ্রামের দিল্লিশ^র বিশ^াসের ছেলে সুন্দলী বাজারের গৃহ নির্মাণ সামগ্রী বিক্রেতা দীনেশ বিশ^াস ও যশোরের রামনগর গ্রামের ফিরোজ খান। এ ছাড়া লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তারকৃতরা ধৌপদীসহ পার্শবর্তী গ্রামের বাসিন্দা।
এদিকে তরিকুল হত্যা মামলায় ১১জন আসামীর মধ্যে সাতজনই ডহর মশিয়াহাটির গ্রামের মতুয়া সম্প্রদায়ের বাসিন্দা হওয়ায় ও অজ্ঞাতনামা ২৫ জনকে আসামী করায় গ্রেপ্তার আতঙ্কে এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে।
ডহর মশিয়াহাটির গ্রামের বাড়েদাপাড়ার সুজিত বিশ্বাস জানান, তিনি একজন দিন মজুর। ২৩ মে তার বাড়িতে হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠান ছিল। সে কারণে ২২ মে তিনি সুন্দলী বাজারে কেনা কাটার কাজে ব্যস্ত ছিলেন। ২২ মে সন্ধ্যার আগেই পিল্টুর বাড়িতে তরিকুল খুন হয়েছেন এমন খবর পেয়ে এক হাজার ৭০০ টাকার কলা তিনি মাত্র ৭০০ টাকায় বিক্রি করে দিলেও হামলাকারিদের ভয়ে বাড়ি ফিরতে পারেননি। পরে তিনি খবর পান বড় বউদি স্মৃতিদ রানী বিশ^াসকে লাখি মেরে সাগরকে ও্ বাড়ি থেকে মারতে মারতে তুলে নিয়ে যায় হামলাকারিরা। পরে তাকে পুলিশে দেওয়া হয়। ২৪ মে তারিখে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। ২৬ মে তাকে তরিকুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমাÐ আবেদন জানানো হয়েছে।
একইভাবে একইগ্রামের দিল্লীশ^র বিশ^াস জানান, তার ছেলে দীনেশ বিশ^াসের সুন্দলী বাজারে গৃহ নির্মাণ সামগ্রী বিক্রেতার ব্যবসা প্রতিষ্ঠান ২২ মে রাতে ভাংচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়। পরে তারা জানতে পারেন যে, নিহত তরিকুলের ভাই রফিকুল ইসলাম টুলু ২৬ মে যে হত্যা মামলা দায়ের করেছেন তাতে বিনা টাকায় জমি লীজ দিতে রাজী না হওয়া ব্যক্তিদের ও তাদের প্রতিপক্ষ মুসলিম সম্প্রদায়ের চারজনকে আসামী করা হয়েছে। তার ছেলে দীনেশ বিশ^াসকে আসামী করায় সে প্রাণ ভয়ে গত মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে চলে যাওয়ার সময় বিজিবি আটক করে অভয়নগর থানায় পাঠায়। বুধবার তাকে তরিকুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়। বৃহষ্পতিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাÐ আবেদন জাননো হয়েছে। তরিকুল ইসলাম জিবলু হত্যা মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের সদস্যদের নামে ও তরিকুলের রাজনৈতিক প্রতিপক্ষের নামে মামলা দায়ের করা হয়েছে।
সরেজমিনে শুক্রবার সকালে বাড়েদাপাড়ায় যেয়ে দেখা গেছে, এলাকা পুরুষ শুন্য। এমনকি বাড়িতে নেই কোন অল্প বয়সী নারী ও পুরুষ। সরকরিভাবে ক্ষতিগ্রস্ত পরিবার পিছু ছয় বান করে টিন ও নগদ ছয় হাজার টাকা করে দেওয়া হলেও তা যথেষ্ট না হওয়ায় ঘরবাড়ি সংস্কারে কেউ উদ্যোগ নিতে পারেননি। তবে দুই থেকে তিনটি পরিবার পোড়া জিনিসপত্র সরিয়ে মেঝেতে কোন রকমে পলিথিন বিছিয়ে বসে রয়েছেন। রাতে তারা অন্যত্র অবস্থান করেন। প্রথম দিকে যেভাবে পুলিশের তৎপরতা ছিল এখন অনেক কমে গেছে। সুন্দলী ইউনিয়নের পাঁচকাটিয়া গ্রামের অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ শুভেন্দু বিশ^াসের নেতৃত্বে ঢাকা হাইকোর্টের ২৫ জন আইনজীবী ঘটনাস্থল পরিদর্শণে এসেছেন। হিন্দু মহাজোটের বিধান গোস্বামীর নেতৃত্বে একটি টিম ছাড়াও সাতক্ষীরা থেকে অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে চার সদস্যের একটি টিম ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। হত্যা মামলাটির তদন্তভার অভয়নগর থানার উপপরিদর্শক আশিকুর রহমানের কাছ থেকে জেলা গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়েছে। লুটপাট ও অগ্নিসংযোগের মামলাটির তদন্তভার উপপরিদর্শক মোঃ সালাহউদ্দিনের কাছ থেকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর ন্যস্ত করা হয়েছে।
নামপ্রকাশে অনচ্ছিুক স্থানীয় কয়েকজন জানান, হিন্দুদের জমি বিনা টাকায় লীজ নেওয়ার প্রতিযোগিতায় নেমে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন তরিকুল। আর এ হত্যাকাÐকে পুুঁজি করে একটি মহল হিন্দু বিতড়নের অংশ হিসেবে এ হামলা, মারপিট, ভাংচুর ও লুটপাট শেষে পেট্রোল দিয়ে ঘরে ঘরে অগ্নিসংযোগ করেছে। অথচ সেই ক্ষদিগ্রস্তদের নামে মামলা দেওয়া হয়েছে। ২০/২৫ জন অজ্ঞাতনামা আসামী করায় পাড়ার পুরুষ সদস্য ছাড়াও অনেক নারী সদস্য বাড়ি ছাড়া। জিজ্ঞাসাবাদের নামে রিমাÐে নিয়ে নিরীহ সাগর ও দীনেশের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হবে বলে আশঙ্কা করছেন তারা। এ ছাড়া রাতে বাড়িতে থাকার মত অবস্থা তৈরি না হওয়া ও বই খাতা পুড়ে যাওয়ায় অনেক শিক্ষার্থীর পড়াশুনা বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে আসা অনেকেই চিড়া , গুড়সহ শুকনা খাবার দিলেও প্রয়োজনীয় পোশাকের অভাবে অনেকে বাইরে বের হতে পারছেন না।
নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম জিবলু হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল কবীর ভুঁইয়া জানান, এ মামলায় গ্রেপ্তার হওয়া সাগর বিশ^াস, দীনেশ বিশ্বাস ও ফিরোজ খান নামের তিন এজাহারভুক্ত আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমাÐ আবেদন জানানো হয়। তাদেরকে রিমাÐ শুনানীর জন্য আগামি সোমবার দিন ধার্য করা হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সুশান্ত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাসের দায়েরকৃত ঘরবাড়ি পোড়ানো ও লুটপাটের মামলায় শুক্রবার পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে সাত দিন করে আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আগামি ২ জুন রিমাÐ শুনানী হবে। এলাকার পরিস্থিতি ক্রমশঃ শান্ত হচ্ছে। সুন্দলী বাজার ও বাদেড়াপাড়ায় পুলিশ মোতায়েন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

Spread the loveমো.সাগর হোসেন: যশোরের বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com