Breaking News

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল

Spread the love

বিশেষ প্রতিনিধি ঃ ঢাকার মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের আয়োজনে জেলা আইজীবি সমিতির ৪র্থ তলায় হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনটির জেলা ইউনিটের আহবায়ক এড. আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব এড. নুরুল আমিনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জজকোর্টের পিপি এড. আব্দুস সাত্তার, জিপি এড. অসীম কুমার মন্ডল, নারী ও শিশু আদালতের পিপি এড. আলমগীর আশরাফ, অতিরিক্ত পিপি এড. কামরুজ্জামান ভুট্টো, এড. শহীদ হাসান, এড. এবিএম সেলিম, এড. সিরাজুল ইসলামসহ অন্যান্যরা।এসময় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, কোর্ট মসজিদের দ্বিতীয় ইমাম হাফেজ আব্দুল জলিল।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com