Breaking News

মহান মে দিবসে সাতক্ষীরা সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস্ ও মোজাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Spread the love
নিজস্ব প্রতিনিধি : যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস্ ও মোজাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস্ ও মোজাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবুর সঞ্চালনায় র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, সদর উপজেলা পৌর যুবদলের আহবায়ক আলী শাহিন, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা টাইলস্ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তপু, বিশিষ্ট টাইলস্ ব্যবসায়ী মোঃ শফিকুল আলম, টাইলস ব্যবসায়ী রফিকুল ইসলাম মন্টু, ফিংড়ি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মোহর আলী প্রমূখ। এসময় সাতক্ষীরা সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস্ ও মোজাইক শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় মহান মে দিবসে ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও অর্থ বিতরণ
নিজস্ব প্রতিনিধি: যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস-২০২৬ উপলক্ষে ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে অর্থ প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে শহরের মাইক্রো স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক দক্ষিণ শেষে সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহরের বাইপাস সংলগ্ন সংগঠনের কার্যালয়ে ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবুর সঞ্চালনায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে অর্থ প্রদান ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহাঙ্গীর হোসেন শাহিন। এসময় ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
মহান মে দিবসে সাতক্ষীরা সদর ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: “শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সাতক্ষীরা সদর ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের পাকাপোল মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সঙ্গীতা মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। সাতক্ষীরা সদর ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি মিয়ারাজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইছহাক সরদারের সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ সরদার, সহ-সভাপতি আসাদুল ইসলাম, কামাল হোসেন, সহ-সম্পাদক আমিনুল মোল্যা, সাংগঠনিক সম্পাদক আবিয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন, আবু হাসান ও হাফিজুল ইসলাম প্রমূখ। এসময় সাতক্ষীরা সদর ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখা ও সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি: পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখা ও সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১মে) সকালে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখা ও সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের পাকাপোল মোড় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। সংগঠনের সভাপতি জুম্মান সরদারের সভাপতিত্বে ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ইউনিয়ন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল আহমেদ বাদল, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, ক্যাসিয়ার মো. ইকবাল গাজী, সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মহিদুল ইসলাম, সংগঠনিক সম্পাদক রেজাউল হক, কোষাধক্ষ্য মফিজুল ইসলাম প্রমুখ।
মহান মে দিবসে সাতক্ষীরা সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে শহরের পাকাপোল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সাতক্ষীরা সদর উপজেলা ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
5 Attachments  •  Scanned by Gmail

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com