Breaking News

ভিসা জালিয়াতির প্রমাণ পেলে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
এবার ভিসা জালিয়াতিতে দোষী প্রমাণিত হ‌লে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানানো হয়েছে। মা‌র্কিন যুক্তরাষ্ট্র ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে এই উদ্যোগ নি‌য়ে‌ছে।সোমবার (১৯ মে) ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাস তাদের ফেসবু‌কে এক পো‌স্টে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে দেশ‌টির অবস্থান তু‌লে ধ‌রে‌ছে।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে একটি সমন্বিত আন্তঃসংস্থাপন উদ্যোগ শুরু করেছে। যারা ভিসা জালিয়াতিতে দোষী প্রমাণিত হবেন, তারা যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন। নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতিমালা প্রযোজ্য হবে এমন ব্যক্তিদের জন্য এবং সেইসব বিদেশি সরকারের জন্য যারা অবৈধ অভিবাসনে সহায়তা করে।

About dainiksatkhira24

Check Also

‘নতুন প্রযুক্তিতে’ হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ ‘নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com