Breaking News

ভিটাবাড়ি জবরদখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Spread the love

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর গ্রামে ভূমিদস্যু কর্তৃক অসহায় ১০টি পরিবারের শতবছরের ভোগ দখলীয় পৈত্রিক ভিটাবাড়ি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার দুপরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগিদের পক্ষে রমজাননগর গ্রামের নির্মল বর্মন এর মেয়ে বনলতা বর্মন এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামে আমিসহ আরও ১০টি পরিবার আমাদের পৈত্রিক সম্পত্তিতে পরিবার পরিজন নিয়ে প্রায় ১০০ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসছি। কিন্তু গত প্রায় ২ মাস আগে থেকে এলাকার চিহিৃত ভূমিদস্যু ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অন্যতম দোসর কানাই লাল বর্মনের নেতৃত্বে কমলেশ, রাকেশসহ আরও ৫০/৬০ জন সন্ত্রাসী বাহিনী কর্তৃক জোরপূর্বক আমাদের উক্ত ভিটাবাড়ি দখলের পায়তারা করছে। তারা আমাদেরেকে ভিটাবাড়ি ছেড়ে চলে যেতে বলছে। না গেলে খুনজখম করবে বলে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। কানাই লাল আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলছে। না গেলে বিনা পাসপোর্টে ভারতে পাঠিয়ে দিবে বলে প্রচার দিয়ে বেড়াচ্ছে।
বনলতা বর্মন আরো বলেন, আমরা অত্যন্ত অসহায় ও গরীব মানুষ। দিন আনতে পান্তা ফুরায়। কায়িক পশ্রিমের মাধ্যমে কোন রকমে জীবিকা নির্বাহ করে শান্তিপূর্ণ পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছি। কিন্তু পরসম্পদ লোভি কানাই লাল নামক এক শকুনের চোখ পড়েছে আমাদের সম্পত্তির উপর। আমরা এই পরিবারগুলো বর্তমানে তার অত্যাচারে অতিষ্ট হয়ে অত্যান্ত মানবেতর জীবন যাপন করছি।তিনি অভিযোগ করে বলেন, কানাই লাল গংরা গত ৭ এপ্রিল সকাল ৮টার দিকে পুলিশ ও সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের পৈত্রিক জমি দখল করতে আসলে এলাকাবাসীর প্রতিবাদের মুখে তারা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। তবে যাওয়ার সময় হুমকি দিয়ে বলে যায় যে,শুক্রবারের দিন আমাদেও ১০টি পরিবারকে উচ্ছেদ করে জমি দখলে নিবে। এছাড়া মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ারও হুমকি দেয় তারা। এ কারণে আমরা সকলে অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন সময় তাদের দ্বারা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।তিনি ভূমিদস্যু কানাই লাল গংদের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পেয়ে যাতে পরিবার পরিজন নিয়ে পৈত্রিক সম্পত্তিতে শান্তিপূর্নভাবে বসবাস করতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।সংবাদ সম্মেলনে রমজাননগর গ্রামের হরিদাস বর্মন, নির্মল বর্মন, নিমাই বর্মন, সুকুমার বর্মন, হরিদাসী, সুনীল প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com