পাইকগাছায় চোরাই গরুর পা উদ্ধার, কসাই আটক

Spread the love

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় চুরি হওয়া গরুর পা উদ্ধার করেছে স্থানীয় জনতা। এসময় উত্তেজিত জনতা অভিযুক্ত এক কসাই মোমরেজের সহযোগী কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে।এর আগেও ওই এলাকায় গরু চুরির একাধিক ঘটনা ঘটেছে। গরু হারানো ভুক্তভোগীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

গরুর মালিক ইমাম শাহাবাজ গাজী, যিনি পাইকগাছা ভিলেজের উত্তর পাড়ার বাসিন্দা, জানান—লোকমুখে খবর পেয়ে তিনি পৌর বাজারের ময়না নামে এক দোকানদারের কাছ থেকে দুটি গরুর পা উদ্ধার করেন। তিনি দাবি করেন, পা দেখে তিনি নিশ্চিত হয়েছেন যে এটি তার চুরি যাওয়া গরুরই অংশ।

ইমাম গাজীর অভিযোগ, গত সোমবার রাতে তার গরুটি চুরি করে এনে পৌর বাজারে অবস্থিত মোমরেজ ও খালেক নামক দুই কসাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে জবাই করা হয় এবং পরে তার মাংস বিক্রি করা হয়।তিনি আরও জানান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আরও অনেক গরু মালিক একই ধরনের ঘটনার শিকার হয়েছেন। প্রায় ৭–৮টি গরু চুরির ঘটনা ঘটলেও এখনও প্রকৃত চোর শনাক্ত হয়নি। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্ত কসাই মোমরেজ বলেন, “আমি গরুটি ক্রয় করে জবাই করেছি।”

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি)তদন্ত ইদ্রিসুর রহমান জানান, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About dainiksatkhira24

Check Also

পাইকগাছায় ইয়াবাসহ আটক ৩

Spread the loveপাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জনসাধারণের সহযোগিতায় ১৭ পিস ইয়াবাসহ এক মুদি দোকানদার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com