Breaking News

দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ,নিহত-১

Spread the love

রঘুনাথ খাঁ: যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম নামে এক মাছ ব্যবসায়ির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা – কালিগঞ্জ সড়কের দেবহাটার দেবীশহর ফুটবল মাঠের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল আলিম(৫০) সাতক্ষীরার দেবহাটা উপজেলার কামটা মাঠপাড়ার আব্দুল জব্বারের ছেলে। ক্ষুব্ধ জনতা বাসটি আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাছ ব্যবসায়ি আব্দুল আলিম শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে গাজীরহাট বাজারে মাছ বিক্রি করে মোটরসাইকেলে কালিগঞ্জে যাচ্ছিলেন।তিনি দেবীশহর ফুটবল মাঠের পাশে পৌছালে বিপরীত দিক থেকে আসা কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের ( সিরাজগঞ্জ ব ১১- ০০৮৬) সাথপ আব্দুল আলিমের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল আলিম মারাত্মক আহত হলে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা ব্লীচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মৃত্যুবরন করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন জানান, দূর্ঘটনা পরবর্তী পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

About dainiksatkhira24

Check Also

দেবহাটায় পানি কমিটির সভায় জলাবদ্ধতা দূর, টিআরএম চালু ও সরকারি খাল খননের দাবি

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন :স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com