Breaking News

দেবহাটায় জামাতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

Spread the love

মোমিনুর রহমান :ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে দেবহাটায় পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন স্প্রে ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ‘ডেঙ্গু প্রতিরোধ জনসচেতনতা সপ্তাহ’ উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সখিপুর বাজারের সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণ থেকে এ কার্যক্রম শুরু হয়।উদ্বোধনের পর সখিপুর বাজারের মাছ বাজার, কাঁচাবাজার, মুরগির পট্টি, বাজার জামে মসজিদ, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন স্প্রে ছিটানো এবং সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ এমদাদুল হক, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা আলহাজ্ব মঈনউদ্দীন ময়না, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক আফছার আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

About dainiksatkhira24

Check Also

দেবহাটায় দুই মন্দিরের জমির ঘের থেকে মাছ লুট

Spread the loveরঘুনাথ খাঁ: উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশ উপেক্ষা করে সাতক্ষীরার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com