Breaking News

তালা থানায় নবাগত ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদারের যোগদান

Spread the love

জহর হাসান সাগর : তালা থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে মো. শহিদুল ইসলাম হাওলাদার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানায় ও সর্বশেষ হরিণাকুণ্ডু থানায় ওসি হিসেবে কর্মরত থাকাবস্থায় তালা থানায় অফিসার ইনচার্জ হিসাবে পদায়ন হন।

নবাগত অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, তালা থানাকে আইন-শৃঙ্খলার ক্ষেত্রে আরও এগিয়ে নিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাবেন। মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন এবং সামাজিক অপরাধ দমনে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন। সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ জনগণের সহযোগিতা নিয়ে একটি নিরাপদ তালা গড়ে তোলাই তার লক্ষ্য।

তথ্যনুসন্ধানে জানাযায়, মো. শহিদুল ইসলাম হাওলাদার বিভিন্ন থানায় দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় চাকুরীজীবনে তার সুনাম রয়েছে। তালায় যোগদানের পর তিনি জনগণকে পুলিশি সেবায় আরও সহজ ও দ্রুত সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি গত ৮ ডিসেম্বর তালা থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com