
জহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার গোপালপুর সুইস গেট কালিবাড়ি সংলগ্ন খালপাড় থেকে শওকত সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ইসলামকাটির ঘোনা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত ইউসুফ সরদার।
পরিবারের সদস্যরা জানান, রবিবার (১০ মে) ফজরের নামাজ শেষে শওকত সরদার বাড়ি থেকে জাল ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে বের হন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, গোপালপুর সুইস গেট সংলগ্ন খালে মাছ ধরার অবস্থায় একজন বৃদ্ধ পড়ে আছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে তারা খালে মাছ ধরার সময় দূর থেকে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখতে পান, জালসহ অবস্থায় ওই ব্যক্তি মারা গেছেন। পরে বিষয়টি আশেপাশের লোকজনকে জানানো হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন।খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
