তালায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জামায়াতের স্বাগত র‍্যালি

Spread the love

জহর হাসান সাগর :সাতক্ষীরার তালা উপজেলায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) আছর নামাজের পর তালা উপজেলা মডেল মসজিদের প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। রমজানের পবিত্রতা, তাকওয়া অর্জন এবং ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান জানিয়ে র‍্যালিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং তেতুলিয়া ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হালিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য আফতাব উদ্দিন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু।এ সময় আরও উপস্থিত ছিলেন তালা ইউনিয়ন আমির মুজিবর রহমান, খলিলনগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।র‍্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com